
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই চিনকি আস্তানা এলাকায় বারইয়ার হাট পৌরসভার ২নং ওয়ার্ডের আলিফা জাহান নামের ৭ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনকারী দুলাল ড্রাইভার (৬৫) পিতা – ফকির আহমেদ একই এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য মোতাবেক সে একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী।ধর্ষক দুলালের নামে জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের মাধ্যমে মিরসরাই নোয়াখালী ৪০ গেইট মূহরী প্রজেক্ট এলাকা থেকে ধর্ষনকারী দুলালকে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে ধর্ষনের শিকার শিশু আলিফা জাহান (৭)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।