নিজস্ব সংবাদদাতা
জাতীয় চিত্রশালার মিলনায়তনে আলোচনা সভা ও যন্ত্রশিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চায়না মিউজিক এসোসিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল Han Xin’ an এবং চায়না মিউজিক এসোসিয়েশনের চেয়ারম্যান Zhu Changyao এবং সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচাক জনাব লিয়াকত আলী লাকী।
চায়না এম্বাসির সহযোগিতায় চায়না মিউজিক এসোসিয়েশনের ২৪জন যন্ত্রশিল্পী বেলা ১২টায় শিল্পকলা একাডেমির ১নং ও ৩নং গ্যালারী চারুকলা প্রদর্শনী পরিদর্শন শেষে মিলনায়তনে চায়না থেকে আগত ৩জন শিল্পী যন্ত্রসংগীত পরিবেশন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশিষ্ট বংশীবাদক মো: মনিরুজ্জামান এর পরিচালনায় যন্ত্রসংগীত দল ইস্ট ওয়েস্ট নামে যন্ত্র সংগীত পরিবেশন করেন।
