
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. তছিরুল আলম মালিক ডিউকের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে কোর্ট রেফারেন্স এবং আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।
কোর্ট রেফারেন্সে জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাউব্যুনালের বিচারক (জেলা জজ ) মুসরাত জেরিন , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির ও সকল আদালতের বিচারকবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেনের সঞ্চালনায় কোর্ট রেফারেন্সে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহ: শামসুজ্জোহা মরহুম আইনজীবী তছিরুল আলম মালিক ডিউকের কর্মময় জীবন-বৃত্তান্ত উপস্থাপন করেন। এসময় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আলহাজ্ব অ্যাড. আকসিজুল ইসলাম রতন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোসলেম উদ্দিন। কোর্ট রেফারেন্সে মরহুম ডিউকের ছেলে সায়েদুল মুরছালিন মালিক আকাশ পিতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
এরপর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুম তছিরুল আলম মালিক ডিউকের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহ: শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা সেক্রেটারী অ্যাড. তালিম হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। শোকসভায় অ্যাড. আশরাফুল ইসলাম খোকন (সরকারি কৌশুলী). অ্যাড. বেলাল হোসেন (পিপি) , অ্যাড. আবু তালেব বিশ্বাস (স্পেশাল পিপি) , সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, নুরুল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম,সিনিয়র আইনজীবী এসএম আসাদুজ্জামান গনি সালাম, মারুফ ছরোয়ার বাবু, মাহতাব হোসেন, আকসিজুল ইসলাম রতন, রফিকুল আলম রান্টু, নাজমুল হাসান লাভলু, শফিকুল ইসলাম , আতিয়ার রহমান (১), মানি খন্দকার ও রুবিনা পারভীন অংশগ্রহন করেন ।
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী , কোষাধ্যক্ষ রবিউল হক রবি , কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা বলেন, মরহুম তছিরুল আলম মালিক ডিউক একজন ভালো মনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মহ: শামসুজ্জোহা বলেন, অ্যাড. ডিউক ভালো মানুষ ছিলেন। তার আচরণে কেউ যদি ব্যাথা পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন।
প্রনঙ্গত : গত মঙ্গলবার সকালে অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক চুয়াডাঙ্গা মাঝেরপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।