নেত্রকোনা প্রতিনিধি
মোহাম্মদ আলী (৪৭), পিতা- ইসলাম উদ্দিন, সাং- শ্রীপুরবালী, থানা ও জেলা-নেত্রকোনা সহায় সম্বলহীন একজন দরিদ্র মানুষ। অভাবের সংসারে দারিদ্রতা ঘোচাতে অটোরিক্সা চালান। শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে মাঝে মধ্যে রিক্সা চালানো বাদ দিয়ে রিক্সা করে সবজি বিক্রি করেন। এভাবেই দিন-রাত পরিশ্রম করে পরিবার পরিজন নিয়ে দিন পার করছিলেন মোহাম্মদ আলী। কিন্তু নিজের ভাগ্যেকে বদলানোর আগেই গত ০৩/০৭/২০২৩ ইং তারিখ বিকালে তার অটো রিক্সাটি চুরি হয়ে যায় নেত্রকোণা পুলিশ লাইনের গেইটের সামনে থেকে। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোণা মডেল থানা পুলিশের দারস্থ হন মোহাম্মদ আলী ও তার পরিবার। থানায় বিষয় টি জানার পর নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হক মোবাইল ফোনে নেত্রকোনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ অবহিত করার সাথে সাথে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চোরাই অটো রিক্সা উদ্ধারে নামে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টীম। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই/ আবু বকর সিদ্দিক সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শুরু করেন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা পৌরসভাধীন বনোয়াপাড়া এলাকার আবু আব্বাস কলেজের সামনে থেকে অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাং-০৪/০৭/২৩ ইং, রাত ০২.৩৫ ঘটিকার সময় হাতেনাতে গ্রেফতার হয় অটোরিক্সা চোর ১। মোশাররফ হোসেন (২৫) এবং উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া অটোরিক্সাটি।
