
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : আগামীর শিশুদের পড়া লেখায় উদ্ভোর্ধ করতে শিশু শিক্ষার্থীদের মাঝে প্রবাসী আব্দুল মোতালেব টিপু এর সৌজন্যে শিক্ষা উপকরন স্কুল বেগ বিতরন করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকালে প্রবাসী আব্দুল মোতালেব এর উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল বেগ উপহার অনুষ্ঠানে কেন্দুয়া রানীর বাজার সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক এ এস এম তৌহিদুজ্জামান চৌধুরী।
সমাজ সেবক আতিকুর রহমান মোরশেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গুনবতী গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক আমিনুল এহসান চৌধুরী। স্কুলের দাতা সদস্য মো: শাহ আলম। কেন্দুয়া রানীর বাজার সরকারী প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান । সাবেক প্রবাসী সমাজ সেবক জাকির হোসেন । সাবেক ব্যাংকার বেলায়েত হোসেন বেলাল। অনুষ্ঠানে সার্ভিক সহযোগিতা ছিলেন সমাজ সেবক মো : কামরুল ইসলাম। এই সময় স্কুলের শিক্ষক – শিক্ষিকা এবং ছাত্র – ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।