
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধ
সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ছাতক দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্কায় দায়ীত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আল জাবির মোহাম্মদ আসিফ দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত অপারেশন ডেভিল হান্ট জোরদারের মাধ্যমে অপরাধীদের আইনেট আওতায় আনার লক্ষে এ মত বিনিময় সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,দোয়াবাজার থানার অফিসার ইনচার্জ,জাহিদুল হক, জগন্নাথপুর থানার ওসি তদন্ত জয়নাল আহমদ। এছাড়া বিএনপি জামায়াত,খেলাফত মজিলিস সহ ছাতক দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা কমিটির সমন্বয়করা। এসময় অবৈধ চাদাবাজি,ডাকাতী,ছিনতাই,মাদক,চোরাচালান সহ যাবতীয় অপরাধীদের আইনের আওতায় নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন মেজর আল জাবির মোহাম্মদ আসিফ। এর আগে সকাল ১০ টায় উপজেলার ডাকবাংলায় ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেজর জাবির। এছাড়া অপরাধীদের শনাক্ত করতে বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ প্রচারসহ সেনাবাহিনীকে অপরাধীদের তথ্য দিয়ে
সহযোগিতা করার জন্য সংবাদ কর্মীদের প্রতি আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক শাহ আক্তারুজ্জামান,সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা,অর্থ সম্পাদক আতিকুর রহমান,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,সাধারন সম্পাদক এমএইচ খালেদ,মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সভাপতি মোশাইদ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন,,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,শিক্ষানবিশ সাংবাদিক
পাপলু মিয়া সাংবাদিক এ আর ছায়েম, মীর আমান।