
ছাত্রলীগ কর্মীদের হল ত্যাগের দাবিসহ উপাচার্য বরাবর ৫ দফা দাবি দিলো জাককানইবি ছাত্রদল
হৃদয় আহমেদ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট সাইফুল ইসলামকে নিয়ে তৈরি আন্দোলনের মাঝেই আজ ১৬ মার্চ, ২০২৫ উপাচার্য বরাবর ৫ দফা দাবি পেশ করলো জাককানইবি ছাত্রদল।
ছাত্রদলের দেওয়া ৫ দফা দাবির মধ্যে রয়েছে বিদ্রোহী হলের প্রভোস্টের সম্মান হানির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত ব্যাতিত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিদ্রোহী হল প্রভোস্টের বিরুদ্ধে নেওয়া সকল ধরনের অন্যায় ও অযৌক্তিক দাবি বাতিল করতে হবে, যেসকল ব্যাক্তি অনলাইন পেইজ ও গ্রুপের মাধ্যমে মুষ্টিমেয় শিক্ষার্থীদের উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে, হলের ভাড়া কমিয়ে সর্বোচ্চ ৫০ নির্ধারন হবে এবং হলে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের হল থেকে বের করে দিতে হবে, হলের খাবারের ভর্তুকি বাড়াতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল হলে বিনামূল্যে ডাল-ভাত খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।
উপরিউক্ত দাবিসমূহকে ছাত্রদল কর্মীগণ শিক্ষার্থীবান্ধব মনে করলেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তা অস্বীকার করছে। তাদের মতে চলমান পরিস্থিতিতে ছাত্রদল তাদেরকে হতাশ করেছে। তাদের প্রত্যাশা ছিলো ছাত্রদল তাদের পাশে দাড়াবে এবং চলমান পরিস্থিতি সমাধান করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের JKKNIU INSIGHT নামক একটি অনলাইন পেইজের তথ্য সূত্র অনুসারে এমনটাই জানা গেছে।
দাবিনামায় স্বাক্ষর করা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের মতে তারা সব সময় সাধারন শিক্ষার্থীদের নিয়ে ভাবেন এবং উপাচার্য বরাবর দেওয়া দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পেশ করা হয়েছে।