
ক্যাম্পাস প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
মাত্র সাড়ে ৭ একরের উপর দাঁড়িয়ে যুগ যুগ ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে জায়গা করে নিয়েছে কোটি বাঙালির প্রাণে। প্রতিষ্ঠার মাত্র ১৭ বছরের মাথায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম প্রধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
প্রতি বছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হলেও এবছর ঐদিন সরকারি ছুটি থাকায় ১৯ অক্টোবর “১৮ তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস” হিসেবে পালন করার ঘোষণা দেওয়া হয়।
চারিদিকে জমকালো আয়োজনের গুঞ্জন শোনা গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান নিরাপত্তা জনিত কারণে বাইরের কোন ব্র্যান্ড আনা হচ্ছে না, এতেই শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের এমন সিধান্তে তারা ক্ষুব্ধ।
এ বিষয়ে আরো কথা বলতে গেলে তারা জাননা, “বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত জ্ঞানচর্চার উন্মুক্ত অবকাশ, এবং স্বাধীনচিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। বিশ্ববিদ্যালয় দিবস এমন সাদামাটা আয়োজন খুবই হতাশাজনক”
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জবি দিবসের নিরাপত্তা বিষয় নিয়ে পুলিশের সাথে কথা বললে তারা ইতিবাচক কোন আশ্বাস জবি কর্তৃপক্ষকে দিতে পারে নি বলে জানন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ।