
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকীতে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) বেলা ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় দুমকী উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, সাইদুর রহমান খান, মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার), সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা,ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।