সিলেট সংবাদদাতা
ইং ২৫/০৯/২০২৩খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন স্পোশাল-২২ ডিউটি করাকালে ইং ২৪/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩:৫০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন তেমূখী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন ব্যক্তি জালালাবাদ থানাধীন অত্র জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের পাকা রাস্তার উপর কতিপয় লোকজন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ২৫/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ০০:১০ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের পাকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ০২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করিলে আসামী ১। মোঃ শাহিন (৩০), থানা-ছাতক জেলা-সুনামগঞ্জ, ২। আতিকুর রহমান রাসেল(২৪) , থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন এবং তাদের হেফাজত হতে জব্দকৃত আলামত ১৫ (পনের) বোতল ভারতীয় তৈরী মদ, প্রতিটি বোতল ৩৭৫ এম.এল করিয়া =৫৬২৫ এম.এল, মদের আনুমানিক মূল্য-৬০০০/-(ছয়হাজার) টাকা ও মদ ভর্তি একটি কালো ব্যাগসহ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন ইং ২৫/০৯/২০২৩ইং তারিখ রাত ০০:৪০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন বাদী হইয়া ধৃত আসামী ১। মোঃ শাহিন (৩০), ২। আতিকুর রহমান রাসেল(২৪) দ্বয়ের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে উক্ত বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১৮, তাং-২৫/০৯/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(ক)/৪১ রুজু করা হয়। আটক আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
