পিরোজপুর সংবাদদাতা
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল “এই স্লোগানে অদ্য শুক্রবার (০৮ সেপ্টেম্বর ২০২৩) খ্রিঃ, জনাব মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার, পিরোজপুর সভাপতিত্বে জেলা পুলিশ, পিরোজপুর এর উদ্যোগে পুলিশ সদস্যদের অংশগ্রহনে পুলিশ লাইন্স মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উক্ত ফুটবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পিরোজপুর এর সভানেত্রী জনাব দিলরুবা শবনম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, জেলা বিশেষ শাখা (ডিআইও-০১), আরআই পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস (আরও-০১) সহ অফিসার ও ফোর্স।
