ময়মনসিংহ প্রতিনিধি
২৫/০৬/২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ১২.০০ ঘটিকায় জেলা প্রশাসক, ময়মনসিংহ ও উপজেলা নির্বাহী অফিসারগণের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, জনাব পুলক কান্তি চক্রবর্তী অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), জনাব মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও উপজেলা নির্বাহী অফিসারগণ।
