জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট পাঁচবিবি থানা এলাকা হইতে ১০০( একশত) পিচ ইযাবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ১৬-০৬-২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন,পিপিএম এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কুসুম্বা ইউপির অন্তর্গত শালাইপুর বাজার এলাকা হইতে ১০০(একশত) পিচ ইযাবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ সবুজ হোসেন(২৮), পিতা-মৃত রমিজ উদ্দিন, সাং-শালাইপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
