
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সায়ফাল (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
জানা গেছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে একই উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৩ জন বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।