
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা হাসান আলী ও যুবদল নেতা মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের তল্লাশি করা হয়। এ সময় হাছান আলীর কাছ থেকে ১৫০ পিস এবং মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০ পিসসহ মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাশি করা হলে প্রত্যেকের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।