
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সঙ্গে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়িত্ববোধের জায়গা। জনকল্যাণে সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান, ডিবিসি নিউজের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের সহকারী ব্যবস্থাপক এবং সংগঠনের সহসভাপতি মো. অরেসুল ইসলাম (রাসেল), দৈনিক আমাদের সময় ও দ্য ডেইলি এক্সপ্রেসের জেলা প্রতিনিধি এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি ও সহসাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, দৈনিক মজলুমের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও এই বাংলার নাগরপুর উপজেলা প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া, সাপ্তাহিক সমাজচিত্রের স্টাফ রিপোর্টার ও সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দৈনিক কালের স্রোতের স্টাফ রিপোর্টার ও কোষাধ্যক্ষ সুমন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দিকদিগন্তের জেলা প্রতিনিধি ও প্রচার সম্পাদক ফারুক আহমেদ, চ্যানেল এসের জেলা প্রতিনিধি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম খান, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সবুজ আহমেদ, দৈনিক জনতার খবরের জেলা প্রতিনিধি ও ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, দৈনিক যুগ-যুগান্তরের ঢাকা বিভাগীয় প্রতিনিধি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, দৈনিক চৌকসের জেলা প্রতিনিধি ও সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহির আহমেদ, দৈনিক চৌকসের টাঙ্গাইল সদর প্রতিনিধি ও সহপ্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম টিটু, সাপ্তাহিক সমাজচিত্রের স্টাফ রিপোর্টার ও সহদপ্তর সম্পাদক শুভ খন্দকার, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি ও কার্যকরী সদস্য আনোয়ার হোসেন নয়ন এবং দৈনিক তথ্যানুসন্ধানের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।