
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এ সময় পুলিশ সুপার বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
কর্মসূচির মাধ্যমে পুলিশ লাইন্স পুকুরের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।