
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় শহরের সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে রাষ্ট্রের পক্ষে ফুলেল শ্রদ্ধাজলি জানান জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন্ স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।