
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশামুল হক খান। এর আগে তিনি প্রায় ছয় বছর একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে এহতেশামুল ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক (অন প্রবেশন) হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।