
মোঃ মেহেদী হাসান, ক্যাম্পাস প্রতিনিধি (ঢাকা কলেজ)
আজ ১২ ডিসেম্বর, ২০২৩ মঙ্গলবার বেলা ১১:৩০ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে শহীদ রুমী সংসদের নবীন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভার মাধ্যমে শহীদ রুমী সংসদ নবীন সদস্যদের বরণ করে নেয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহজালাল সুজনের সঞ্চালনায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ত্রৈমাসিক পত্রিকা ‘সাইরেন’-এর উপদেষ্টা ডা. জয়দীপ ভট্টাচার্য। নবীন সদস্য পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংসদের সমন্বয়ক মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রবীণ সদস্যরা নবীন সদস্যদের ফুল দেওয়ার পাশাপাশি শহীদ রুমীর একটি সংক্ষিপ্ত জীবনী ও সদস্য কার্ড এবং সংসদের ব্যাজ পড়িয়ে দেওয়ার মাধ্যমে নবীনদের বরণ করে নেয়।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীন সদস্য হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ্রদেব রায় । তারপর নবীন ও প্রবীন সদস্যদের পক্ষ থেকে গান, কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি’র) ত্রৈমাসিক পত্রিকা ’সাইরেন’-এর উপদেষ্টা ডা. জয়দীপ ভট্টাচার্য। বর্তমান বিশ্বের যুদ্ধাবস্থায় তরুণ-যুবকদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের সময়ে শহীদ রুমী সংসদের মতো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের কার্যক্রমের গুরুত্ব আলোচনা করেন। তিনি রুমীসহ ক্র্যাক প্লাটুনের অন্যান্য সদস্যদের জীবন থেকে সাহস সঞ্চয়ের মাধ্যমে আলোকিত, বিবেকবান ও মনুষ্যত্ব সম্পন্ন সৎ মানুষ হওয়ার আহ্বান করেন। সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ে রুমীসহ বড় মনীষীদের চর্চার মাধ্যমে মনুষ্যত্ব ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান করেন।
সবশেষে, অনুষ্ঠানের সভাপতি সংগঠনের সমন্বয়ক মশিউর রহমান নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঢাকা কলেজে শহীদ রুমী সংসদের পথচলা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহন এবং শহীদ রুমী সংসদের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। প্রত্যেকের জীবনে রুমীসহ বড় বড় মনীষীদের আত্মত্যাগ, সামাজিক দায়বদ্ধতা ও শোষণ মুক্ত পৃথিবী গড়ার স্বপ্নকে নিজের জীবনে প্রয়োগ করার বার্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবিকবোধ সম্পন্ন মানুষ হয়ে ন্যায়, নীতি ও মূলবোধের অবক্ষয়ের অন্ধকারে আলোর মশাল তুলে ধরার আহ্বান জানিয়ে নবীন পরিচিতি সভার সমাপ্তি টানেন।