
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ) এর আয়োজনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রথমবারের মত এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার ❝ কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে❞ এর সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের স্কিল উন্নতির উদ্দেশে প্রতিষ্ঠিত “কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন (কেএসএ)” শিক্ষার্থীদের জন্য উক্ত বিতর্ক কর্মশালার আয়োজন করে৷ এই কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এই কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সমাজসেবক মোঃ রায়হানউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার।
শহিদুল ইসলাম রাজু এর উপস্থাপনায় উক্ত বিতর্ক কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতর্কের প্রশিক্ষক মোমেন তাজোয়ার মমিত। তিনি দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদেরকে বিতর্কের প্রাথমিক প্রশিক্ষণ, কৌশলগত বিশ্লেষণ, প্রায়োগিক অংশ এর উপর প্রশিক্ষণ প্রদান করেন। তিনি অংশগ্রহণকারীদের নিয়ে একটি বিতর্ক আয়োজন করে এর ব্যবহারিক দিকগুলো এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে ও আলোকপাত করেন।
কর্মশালাটির বিষয়ে বিশেষ অতিথি অধ্যক্ষ বিলকিস খন্দকার বলেন, কেরানীগঞ্জে এরকম উদ্দ্যোগ খুবই প্রশংসার দাবিদার। আমি কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(কেএসএ)-এর সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব তারা কেরানীগঞ্জ উপজেলায় এরকম স্কিল ডেভলপমেন্ট নিয়ে আরও অনেক কর্মশালার আয়োজন করবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করা শিক্ষার্থী মিনা আক্তার বলেন,❝অনেক দিনের ইচ্ছা ছিল বিতর্ক শিখব।এমন একটি আয়োজনে অংশ গ্রহণ করে আমি এবং আমার বন্ধুরা খুবই উৎফুল্ল।❞
কেএসএ এর আয়োজক হাসিবুল জানান,❝বিতর্ক কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনার বিকাশ এবং দলগত কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আগামীতে আরও বড় পরিসরে নানা প্রশিক্ষন কর্মশালার আয়োজন করব।❞
বিতার্কিকরা সকলে অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে কর্মশালার প্রতিটি সেশন উপভোগ করেন। বিতার্কিক ও তাদের সাথে আগত অভিভাবক
সকলেই আয়োজকদের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।