
রূপগঞ্জ প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন যুবদল নেতাকর্মীরা। শনিবার (০২ নভেম্বর) বিকেলে তারাব পৌর যুবদলের উদ্যেগে যাত্রামুড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তারাবো পৌর যুবদলের সাবেক সভাপতি মাহাবুর আলম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কাশেম, আজাহার মীর, বাহার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শরিফ ভূইয়া, মিরাজ মিয়া, সোহান খাঁন প্রমূখ।
এসময় সকল নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করার আহবান জানানো হয়। ############
অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাদল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। শুক্রবার (০১ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর তৈয়াবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।
ব্যবসায়ী মোনায়েম হোসেন জানান, মাছিমপুর তৈয়াবাড়ি এলাকার নিজ বাড়িতে ওড়না সেলানো একটি মিনি কারখানা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সকলকে এবং কারখানা ৫ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদের সঙ্গে ছিলো পিস্তল, রামদা, চাপাতি। পরে ঘরে থানা এক ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। এসময় এসব ঘটনা নিয়ে থানা পুলিশ বা বাড়াবাড়ি করতে ব্যবসায়ী মোনায়েম হোসেনকে হত্যার হুমকিও দেয় ডাকাতদল। এ ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান ব্যবসায়ী মোনায়েম হোসেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।