
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম।
দিনাজপুর-৪ সংসদীয় আসনটি দিনাজপুর জেলার (চিরিরবন্দর-খানসামা) উপজেলা নিয়ে গঠিত।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৮৮৪ জন।
কে হতে যাচ্ছেন আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনের নৌকার মাঝি?
স্বাধীনতার পর থেকে এই আসনটি বেশিরভাগ সময় আওয়ামী লীগের দখলে থাকায় দলটিতে রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলটির মনোনয়ন দৌড়ে আছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মিজানুর রহমান মানু।
জেলা আওয়ামী লীগের সদস্য,স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। জেলা আওয়ামী লীগের সদস্য ও চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়।
জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী এ্যডঃ সাইফুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ্যাডঃ সামসুর রহমান পারভেজ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম।
খানসামা বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ আবু হাসান টুটুল।