দিনাজপুর জেলা প্রতিনিধি।
মো: শাহীন ইসলাম ।
দিনাজপুরে জেলা প্রতিনিধি ATN BANGLA স্টাফ রিপোর্টার হুমায়ূন কবিরের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ন হয়েছে ।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় সাংবাদিক হুমায়ুন কবিরের নামাজের জানাজা দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় !
জানাজা শেষে সোনাপীর পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয় !
বার্ধক্যজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
১১ই সেপ্টেম্বর ( সোমবার ) চিকিৎসা চলাকালীন ঢাকা থেকে রিলিজ নিয়ে দিনাজপুরের নিজ বাসায় আসার সময় বগুড়া নামক স্থানে দুপুর দুইটার দিকে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আজ( মঙ্গলবার) ১২ সেপ্টেম্বর দিনাজপুর সোনাপীর কবরস্থানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয় !
তার মৃত্যুতে দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করে।
এছাড়া দিনাজপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকগন ও সর্বস্তরের মানুষ জানাজা নামাজে অংশগ্রহন করেন।
অপরদিকে দিনাজপুর প্রেসক্লাব ও সকল সাংবাদিকগনের পক্ষে থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
