দিনাজপুর জেলা প্রতিনিধি :
মোঃ শাহীন ইসলাম ।
আজ ৫ সেপ্টেম্বর ( মঙ্গলবার) প্রতি বছরের ন্যায় আবারো দিনাজপুরে শুরু হলো ১ মাস ব্যাপি দিনাজপুর বানিজ্য মেলা ২০২৩।
আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুভ উদ্ভোদন হলো এই মেলার। মেলাটি ১ মাস ব্যাপি আয়োজন করা হয়েছে।
মেলায় উদ্ভোদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি) ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা , রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের মানুষ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
বিকেলে ৫ টায় বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার শুভ উদ্ভোদন করা হয়। এবার ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রতিবছরের থেকে এবার ব্যবসা আরো বেশি হবে এবং তারা আরো আশা করছেন মেলায় অধিক সংখ্যক ক্রেতার সমাগম ঘটবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মেলার সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
