দিনাজপুর জেলা প্রতিনিধি
মো: শাহীন ইসলাম:
দিনাজপুর জেলা চিরিরবন্দরে বিষপানে লাভলী বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে দুই সন্তানের জননী লাভলী বেগমের স্বামী সংসার পরিচালনার জন্য ঢাকা শহরে রিক্সা ভ্যন চালায়। এই সুযোগে লাভলী বেগম একই উপজেলার পাশ্ববর্তী তেঁতুলিয়া ইউনিয়নের সিংগানগর গ্রামের তার বাবার এলাকার নিরঞ্জন রায় নামে এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। রোববার (২০ আগষ্ট) রাতে নিরঞ্জন রায় লাভলীর বাসায় ঢুকলে এলাকাবাসী দুজনকে আটক করে নশরতপুর ইউপি চেয়ারম্যান কার্যালয়ে হস্তান্তর করে। চেয়ারম্যান কার্যালয়ে স্হানীয় শালিশের পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই রাত আনুমানিক ২ টার দিকে লাভলী বেগম লজ্জায় বিষপানে আত্মহত্যা করলে পরিবারের লোকজন টেরপেয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধিন অবস্থায় লাভলী বেগমের মৃত্যু হয়। লাভলী বেগম উপজেলার দক্ষিণ নশরতপুর ইউনিয়নের মহির মেম্বার পাড়া জামিনুল ইসলামের স্ত্রী। এই বিষয়ে চিরিরবন্দর থানার ওসি বজলুল রশিদ আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করে বলেন এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজকুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরবর্তী কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
