দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম ।
দিনাজপুরে চিরিরবন্দর উপজেলা রানিরবন্দরে বীর মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে ।
আজ ১৮ সেপ্টেম্বর (সোমবার)
বিকেলে ৫ টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়।
পরে তার জানাযা নামাজ সম্পূর্ন হয়।
জানাজা নামাজে উপস্থিত
ছিলেন চিরিরবন্দর উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার
এ.কে.এম শরীফুল হক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: তারিকুল ইসলাম তারিক,
১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব (বিএসসি)
উপজেলা মুক্তিযোদ্ধা কন্ডাডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিনুর রহমান,
ডিপুটি কন্ডাডার বীর মুক্তিযোদ্ধা মো: আফজাল হোসেন,
বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী
সহ সমাজের সর্বস্তরের মুসল্লীগন।
উল্লেখ্য যে, উপজেলার
১নং নশরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী গত রোববার রাত আনুমানিক ১১ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
১৯৭১ সালে দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আফছার আলীর ভূমিকা ছিলো অপরিসীম ।
