নিজস্ব প্রতিনিধি
আমি বাংলাদেশ ফুটবল কে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই দেখছেন আমি আমার আইন পেশা কে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত করে বিভিন্ন প্রান্তে ফুটবল খেলার জন্য বা ফুটবলকে উৎসাহিত করার জন্য ছুটে যাচ্ছি প্রতিনিয়ত। দেশের তরুণদের মাঝে ফুটবলের এক নতুন উন্মাদনা সৃষ্টি করতে চাই। এবং আমার এই প্রচেষ্টাকে সমগ্র বাংলাদেশের মানুষ উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে। আমি যেখানেই ফুটবল খেলতে যাচ্ছি সেখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ভোরের বাংলা নিউজ কে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন এটা আমার জন্য একটি ঐতিহাসিক অনুভূতি। এই প্রথম দেশের ভিতরে কোন বিদেশী টিমের মুখোমুখি হব।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, বাংলাদেশ
বনাম
গিয়াস ফুটবল একাডেমি, ত্রিপুরা, ভারত
২ জুলাই, রবিবার, বিকাল ৩ঃ৩০ মিনিট
ডিসিপি হাই স্কুল মাঠ, চুনারুঘাট, হবিগঞ্জ
সবাই আমন্ত্রিত।
