
সোহেল আহমেদঃ দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে বারকী নৌকা ডুবে শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ বারকী শ্রমিকের নাম আলতাব হুসেন( ৩০) তিনি হাবিব নগর গ্রামের জুনাব আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায় গতকাল শনিবার রাত আলতাব হুসেন সহ শতশত শ্রমিক প্রতিদিনের মত চেলা নদীর শারফিন পাড়া নামক স্থানে বারকী নৌকা দিয়ে বালু উত্তোলন করতে থাকে এমতাবস্থায় রাত আনুমানিক ৩ ঘটিকার সময় প্রবল বৃষ্টি সেই সাথে হটাৎ উজান থেকে আশা পাহাড়ী ঢলে মুহূর্তে নদীর পানি বিপদ সীমায় চলে আসে সেই সময় অন্যান্য শ্রমিকরা তীরে পৌছতে পারলেও , আলতাব হুসেন এখনও নিখোঁজ রয়েছেন।
ধারনা করা হচ্ছে প্রবল স্রোতের কবলে পরে তাহার মৃত্যু হয়েছে।