
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও আক্কেলপুর উপজেলা জামাতে ইসলামীর আমীর শফিউল আলম দিপু বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের জেরে মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ১১ টায় বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে অবস্থিত বিদ্যালয়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি, এই শিক্ষকের বিরুদ্ধে একাধীক শিক্ষার্থীকে যৌন হয়রানি রয়েছে । তবে সম্প্রতি হুমায়রা খাতুন নামে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে গতকাল সোমবার যৌন হয়রানি করলে ঘটনাটি ফাঁস হয়।
এতে ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ঘটনায় অভিযুক্ত শফিউল আলম দিপুর পলাতক থাকায় কোন মন্তব্য পাওয়া যায়নি
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা এবং তাকে কাজীর পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হবে।’
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে