
প্রতিনিধি ( নওগাঁ)
নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার বিভিন্ন স্কুলের ১০০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭সেপ্টেম্বর পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় এর স্কুল মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডিরিটির অর্থায়নে সোশ্যাল এইডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল করিম ।
এসময় সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। শেফালী নামের এক শিক্ষার্থী বলেন আগে ভ্যানে করে বা অন্যান্য গাড়িতে করে স্কুলে যেতে হতো। অনেক সময় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো ফলে স্কুলে যেতে বিলম্ব হতো। আবার কিছু সময় গাড়ি ভাড়া না থাকালে পায়ে হেঁটে স্কুলে আসতে হতো। এখন সাইকেল পেয়েছি,সাইকেলে যাতায়াত করব আর সময়মতো স্কুলে যেতে পারবো।
বিদ্যালয় এর আরেক শিক্ষার্থী পিয়াসী রানী বলেন স্কুল থেকে তার বাসা অনেকটাই দূরে সে প্রতিদিন হেঁটে আসে। এখন তার আর কষ্ট হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেলজিয়ামের ইন্টরিয়ন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক জনাব বাবুল আক্তার, এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হক খান এছাড়াও উপস্থিত ছিলেন কাটাবাড়ি উচ্চ বিদ্যালয় এর সভাপতি।