
শাকিল আহমেদ
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তরিত হয়েছে। তরুনী তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। তবে এখনো তার নাম পরিবর্তন করা হয়নি। বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করে।
তরুণী তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হয়। লজ্জায় বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন।
এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষয়টি বলেন। তমার বাবা-মা বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন।