নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী পৌরসভাস্থ কাচারিপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব মনোরঞ্জন চন্দ্র দে আজ আনুমানিক বিকাল ২:০০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁকে আজ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় কাচারিপাড়া গঙ্গামাতার মন্দির প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করার সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা নির্বাহী অফিসার, নালিতাবাড়ী, শেরপুর। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার এসআই, শেরপুর জেলা পুলিশ লাইন্স-এর সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারণ।
