মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
ফাগুনের হাওয়ায় দুই দিনের বসন্ত বরণ ও পিঠা উৎসবে, মেতে উঠেছে, নীলফামারী সরকারি কলেজ চত্বরে বুধবার দুপুরে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম এরপর থেকে নানা সাজে উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীদের সংগঠন কাশফুল সাংষ্কৃতিক অঙ্গন আয়োজন করে এ উৎসবের।
উৎসব ঘিরে সংগঠনটি আয়োজন করে সাংস্কৃতিক, অনুষ্ঠানের ওই অনুষ্ঠানে পরিবেশিত হয় বাঙালীর চিরচেনা গান ‘আহা আজি এ বসন্তে, বসন্ত বাতাসে সই গো, ফাগুনের হাওয়ায় হাওয়ায় সহ আরো অনেক গান, সাথে কবিতার আবৃত্তির সুরে আন্দোলিত হয়ে উঠে গোটা কলেজ চত্বর বাঙালী পনার নানা সাজে অনুষ্ঠানে, অংশগ্রহন করতে দেখা গেছে শিক্ষার্থীদের শিক্ষকদের অংশগ্রহন পূর্ণতা দেয় উৎসবের

উদ্বোধনী অনুষ্ঠানে কাশফুল সাংস্কৃতিক অঙ্গনের প্রধান উপদেষ্টা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিকুল আলম লিখনের সভাপতিত্বে শুরু হয় উৎসব অনুষ্ঠান। এতে বক্তৃতা দেন কলেজের উপাধাক্ষ মো. মাহবুবার রহমান ভুইয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা জেসমিন, কাশফুল সাংষ্কৃতিক অঙ্গনের উপদেষ্ঠা সহকারী অধ্যাপক মো. নূরুল করিম, মনি সংকর দাস, অশোক কুমার, সভাপতি মেহেদী হাসান প্রমুখ,
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তারিকুল আলম লিখন বলেন, ‘এবারই প্রথম বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে কলেজে বৃহস্পতিবার বিকেলে এর সমাপনী অনুষ্ঠিত হবে।
