
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠকে সভাপতি এবং শাহরিয়ার হোসেন হাবিলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জুলাই যোদ্ধা কমিটি গঠন করা হয়েছে।
জুলাই ২৪ গণঅভ্যুত্থানে আহত ও সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘Warriors of July’ নীলফামারী এর কার্যক্রমকে গতিশীল করার জন্য জেলা কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনটির নবগঠিত জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিল বলেন,”দেশের অন্যান্য জেলার ন্যায় নীলফামারীতেও ‘Warriors of July’ জেলা কমিটি ঘোষনা করেছে। কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে গণ্য করায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
এদিকে, সংগঠনটির নবগঠিত সবাপতি মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ জানান, “সংগঠনের কার্যকম গতিশীল করার জন্য আমাকে জেলা সভাপতি হিসেবে গণ্য করা হয়েছে এজন্য আমি সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও আমি সর্বদাই সংগঠনের গতি অব্যাহত রেখে আগামীর কার্যক্রম পরিচালনা করবো।