
নীলফামারী প্রতিনিধি:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বুধবাধ ( ১২ আগস্ট) জেলা জামায়াত অফিস থেকে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে সমাবেশ অনুষ্টিত হয়।
জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
প্রধান অতিথির বক্তব্যে আলফারুক আব্দুল লতীফ বলেন, “আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যত। কিন্তু অনেক যুবক আজ মাদকের করাল গ্রাসে আক্রান্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে মাদককের চোরাচালান বন্ধ করতে হবে।”
তিনি আরোও বলেন, “সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখতে হবে। এজন্য আইনশৃংঙ্খলা বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনশৃংঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি মাদকদ্রব্য বন্ধে গ্রাম-গঞ্জে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।”