
মাইনুল ইসলাম জনি, নীলফামারী:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় নীলফামারীতেও পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার(১৯ আগষ্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম। এরপর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নীলফামারী জেলা শাখার সভাপতি মোর্শেদ আযম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান চৌধুরী শিহাব এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
জেলা বিএনপি’র আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর এদিনে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামানার্থে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।