
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল।
শনিবার (২ মে), র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
প্রেসবিজ্ঞতিতে বলা হয়, ২মে ভোর রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামস্থ মো. মসির ইসলাম (৩০) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৫ কেজি গাঁজা জব্দসহ মিষ্টার ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিষ্টার, উপজেলার দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার মোঃ আসমত আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে’ বলেও জানায় এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।