
নীলফামারী প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক খালেদ বিন তুষারসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।