
মোঃ আনহার আলী
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ আসনের আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে সম্পৃক্ত থাকায়, কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আবদাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সকল কার্যক্রম ও সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত বুধবার ৩ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনাব আবদাল হোসেন ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, দল থেকে অব্যাহতি বা বহিষ্কার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি এ ব্যাপারে কোন চিঠি, ইমেইল জাতীয় কোন মেসেজ পাইনি।