
কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ,,
অদ্য ১৩ অক্টোবর ২০২৪ তারিখে, নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রায় নিয়োজিত ফোর্সের মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান (পিঃনং ২৬৪৬) এর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে। অভিযানে মোট ১০০ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া উদ্ধার করা হয় এবং মোঃ ইয়াকুব সানা নামক একজনকে আটক করা হয়।
অজ্ঞাত আরও ০৬ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাদের নাম ও ঠিকানা নিম্নরূপ:
১। মোঃ হাসান সানা, পিতা: হামিদ সানা, সাং: ৪ নং কয়রা লঞ্চ ঘাট
২। মোঃ সিদ্দিক সানা, পিতা: হামিদ সানা, সাং: ৪ নং কয়রা লঞ্চ ঘাট
৩। মোঃ ওলি মোড়ল, পিতা: মৃত ছবেদ আলী মোড়ল, সাং: ৪ নং কয়রা লঞ্চ ঘাট
৪। মোঃ হাফিজ গাজি, পিতা: মোঃ হবি গাজি, সাং: ৫ নং কয়রা
৫। মোঃ বাচ্চু গাজি, পিতা: মোঃ হামিদ গাজি, সাং: ৪ নং কয়রা লঞ্চ ঘাট
৬। আক্তার সানা, পিতা: মৃত বারেক সানা, সাং: ৪ নং কয়রা লঞ্চ ঘাট
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত হরিণের মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কয়রা থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আইন অনুযায়ী মাংসগুলো মাটিতে পুতে ফেলা হবে,ও আটককৃত ব্যক্তির নামে বন আইনে মামলা করা হবে।