
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্যত্র নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি কলেজের পরিক্ষার্থী ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বাঁধারমুখে যান চলাচল বন্ধ হয়ে যায় তিন জেলার সাথে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আবার মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে সমবেত হয়ে তিন জেলার যানচলাচল বন্ধ করা হয়। এ সময় আনারস চত্বরে পরিক্ষার্থীদের বাঁধারমুখে টাঙ্গাইল -ময়মনসিংহ ও টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশ ও গত ১৮ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন থেকে জানাযায়, মধুপুরের এক বিশেষ মহলের ইন্দনে মধুপুর সরকারি কলেজের নির্ধারিত এইচএসসি পরিক্ষা কেন্দ্র রানী ভবানী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্থানান্তর করে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করে। যা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য চপেটাঘাত। তাই এ পরিক্ষা কেন্দ্রটি আগের ভ্যানুতেই রাখার জন্য বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রীরা।
এ সময় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
বিক্ষোভ ও সড়ক অবরোধের পনে দুই ঘন্টার পরে মধুপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিম এসে আন্দোলনকরীদে সাথে একত্ববাদ ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী।