
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা পলাশবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আল আমিন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় ১২ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, মোবাইল ফোন ১৬ টি, মাদকদ্রব্য বিক্রির ৩৪ হাজার ৭শত ৭০ টাকা জব্দ করা হয়।
গত মঙ্গলবার (১৩ মে) রাত অনুমান সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোয়জ্জেম হোসেনে বসতবাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।
আটক কৃত আল আমিন, পলাশবাড়ি উপজেলার পার আমলাগাছি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানায়, আল আমিন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।