
বকশিগঞ্জ,জামালপুর সংবাদদাতা
“পাট শিল্পে অবদান ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭৫ জন পাট উৎপাদনকারী চাষিকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
(২৬ অক্টোবর বৃহস্পতিবার) সকালে উপজেলা সরকারি গণগ্রন্থগার হল রুমে বস্ত্র ও পাট মন্ত্রনালয় ও পাট অধিদপ্ত বকশীগঞ্জ এর আয়োজনে প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত,জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আব্দুর হামিদ,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার,জেলা পাট অধিদপ্তেরর মুখ্য পরিদর্শক নুর আলম, পাট পরিদর্শক আব্দুল জলিল, উপজেলা সহকারি পাট কর্মকর্তা একে এম কামরুজ্জামানসহ আরো অনেকেই। এই প্রশিক্ষণ পেয়ে কৃষকরা আশাবাদি তারা এর আগের বছর গুলোর তুলানায় অনেক ভালো এবং বেশি পরিমাণ পাট উৎপাদন করতে পারবে