পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ছাতুয়া ফাতেমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর ছাতুয়া মহিলা হাফিজিয়া ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মন্ডল সভাপতিত্বে ও অবসার প্রাপ্ত বিভাগীয় প্রাণী সম্পদ অফিসার আলহাজ্ব আব্দুল মান্নানের সহ-সভাপতিত্বে মাহফিলে প্রাধন বক্তা হিসেব কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ন তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসেরে কেরাম মাওলানা বজলুর রশীদ মিজ্ঞা, দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন আল জামিয়াতুল রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা জুবায়ের আহমাদ রহমানী, তৃতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন নখারপাড়া কেন্দ্রী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সায়ফি।
মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, ভাইচ চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রুহুল আমিন বিএসসি পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও নির্বাহী সম্পাদক ৭১ সংবাদ ২৪ ডট কম মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৭১ সংবাদ২৪ ডট,ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, যুবলীগ নেতা ফিরোজ আলম, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সাংবাদিক মোঃ মোস্তফা মিয়া, সাবেক কমিশনার ও যুবলীগ নেতো মোঃ গাবুর আলী মন্ডল, মেম্বার নুরুল ইসলামসহ আরো অনেকে। মাহফিলের আয়োজনে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক হারুন অর রশিদ প্রমুখ।
