রিয়া মোদক
দীর্ঘ সময় বন্ধ থাকার পর সোমবার (১৩ ফেব্রুয়ারী)দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চালু হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম কামরুজ্জামান ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন করে।
ক্যাফেটেরিয়ার পরিচালক এ.জেড .এম জালাল উদ্দিন জয়ের সাথে কথা বলে জানা যায়,” উদ্বোধনের শুরুর দিন থেকেই শিক্ষার্থীদের ভীর দেখা যায় । এখানে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর এবং রাতের খাবার ও পাওয়া যাবে। তারা চায় কম দামে উন্নত মানের খাবার সরবরাহ করতে।”
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শামীম আহম্মেদ বলেন, ” বিভিন্ন প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে অবশেষে আমাদের হাবিপ্রবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কার্যক্রম শুরু হয়েছে এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তবে ক্যাফেটেরিয়ার খাবারের দাম আর বাইরের হোটেলের খাবারের দাম প্রায় একই। তাই প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে, খাবারের দাম এবং মান নিয়ন্ত্রণের দিকে যেনো তারা নজরদারি রাখে।”
উল্লেখ্য ক্যাফেটেরিয়া সকাল ৮ থেকে রাত ৯ টা পর্যন্ত চালু থাকবে।
