রাজশাহী প্রতিনিধি
আজ ২৯শে জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ রাত ৯:৩০ টায় রাজশাহী রাইফেল ক্লাবে আরএমপি’র পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয়কে রাজশাহী রাইফেল ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।
রাইফেল ক্লাবের সদস্যগণ ও খেলোয়াড়বৃন্দ বিদায়ী পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন এবং পরবর্তী কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
