
এ,কে,আজাদ,খান,পূর্বধলা উপজেলা প্রতিনিধি নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পূর্বধলা জগৎময়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আকিব হাসান মাহিন ( ১৭) এর মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
বৃহস্পতিবার ( ১৬ মে ) বেলা ১২ টায় উপজেলার রাজধলা বিলের উত্তর-পশ্চিম দিক থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আকিব হাসান মাহিন উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাসেমের ছেলে । পরিবারের লোকজন জানান, আকিব হাসান মাহিন তার বন্ধুদের সাথে গতকাল বুধবার বিকালে রাজধলা বিলে ঘুরতে আসে ।
পরবর্তীতে বাসায় না ফেরায় তার আত্মীয়-স্বজন রাতভর খোঁজাখুঁজি করে। সকালে অনুমান সাড়ে পাঁচ ঘটিকার সময় আত্মীয়-স্বজনরা রাজধলা বিলের উত্তর-পশ্চিম কোণে ভিকটিমের পরিহিত জামা কাপড় ও মোবাইল ফোন দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলে সহায়তা মরদেহ উদ্ধার করে।পরিবারের লোকজনের দাবি আকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে। এ নিয়ে এলাকার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি এ ব্যাপারে আরো জানান এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়া দিন আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবিরুল আহসান। এ সময় তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন।