
ভোরের বাংলা নিউজ ডেস্ক
গত জানুয়ারি ২০২৫ থেকে এই পর্যন্ত বিভিন্ন জাতীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘ ঘুষ দুর্নীতির টাকায় বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ সাব রেজিস্টার প্রদীপ কুমার বিশ্বাস বিরুদ্ধে” এছাড়াও বিভিন্ন শিরোনামে প্রকাশিত সকল সংবাদের প্রতিবাদ করেছেন সাব রেজিস্টার প্রদীপ কুমার বিশ্বাস।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার টুংগীপাড়ার চিংগরী গ্রামে ১৬ শতাংশ জমি ছাড়া আর কোন সম্পদ নেই এবং আমার আয় ব্যয়ের সকল হিসাব সরকারের যথাযথ কর্তৃপক্ষর কাছে জমা দেওয়া আছে যে কেউ চাইলে তা দেখতে পারেন, প্রকাশিত ঐ সকল নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, আমার টুঙ্গিপাড়া গ্রামে আমি অপরাজনীতির শিকার হয়েছি কারণ আমি খান প্রধান হাওয়াতে কিছু স্বার্থন্বেষী মহল যারা সমাজের ভালো চায় না বিভিন্ন ভুল ও ভুয়া তথ্য দিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশ করেছে, আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগটি এসেছে অভিযোগকারীর নাম কামাল ভুয়া এবং যেই মোবাইল নাম্বারটি দেখানো হয়েছে সেই নাম্বারটি ময়মনসিংহের ধোবাউরা উপজেলার গামীরতলা ইউনিয়নের মোমেনা খাতুনের নামের রেজিস্ট্রেশন করা তিনি পড়াশোনা জানেন না কেবা কাহারা তার নাম্বার ওই অভিযোগপত্র দিয়েছে তিনি এসবের কিছুই জানেন না তাই ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে বাতিল হয়েছে, এছাড়া গণমাধ্যমে ঠাকুর চৌধুরী নামে যে অভিযোগটি এসেছে তিনি একজন সাংবাদিকের কাছে স্বীকার করেছেন কেউ উদ্দেশ্য প্রণীতভাবে তার নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করেছে এই বিষয়ে তিনি কিছু জানেন না। সরকার নিয়ন্ত্রিত যে কোন প্রতিষ্ঠান চাইলে আমার বিরুদ্ধে যে কোন সময় অনুসন্ধান করতে পারে আমার কোন অবৈধ অর্থ বা অবৈধ সম্পদ নেই। শুধুমাত্র আমি খান প্রধান হওয়াতে সমাজবিরোধী কিছু ব্যক্তি আমার ও আমার পরিবারের সদস্যদের হয়রানি ও হেও প্রতিপন্ন করার জন্য এই ধরনের ভুয়া তথ্য প্রচার করছে। ত্রিপল্লি গ্রামের সাবেক ইউপি সদস্য অস্ত্র মামলার আসামি অরবিন্দ চৌধুরী ও ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তার অভিযোগে অভিযুক্ত অপূর্ব মন্ডল অবৈধ ও অন্যায় ভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, তবে গণমাধ্যমগুলোকে আমার অভিযোগের বিষয়গুলো আরো গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিল, তাই উল্লেখিত সকল প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি।