ফরিদপুর প্রতিনিধি
আগামী ০১/০৭/২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি মহোদয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় সফর উপলক্ষে সড়কপথে যাতায়াতকালীন ফরিদপুর জেলা পুলিশের গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থায় করণীয় সম্পর্কে জেলা পুলিশ ফরিদপুরের পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান আজ ২৪-০২-২০২৩ তারিখ পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয়।
ব্রিফিং অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সড়কপথে সফর উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিত অফিসার-ফোর্সদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
